বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিরক্ষা চুক্তি করতেই জঙ্গি নাটক : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার জন্যই দেশে জঙ্গিবাদের নামে একের পর এক নাটক সাজানো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে সরকারের নাটকীয়তা জনগণের কাছে জিজ্ঞাসাতে পরিণত হয়েছে। জঙ্গিদের আস্তানা নিয়েও মানুষের সন্দেহ আছে। জনগণের দৃষ্টি প্রতিরক্ষা চুক্তির দিকে না নিয়ে অন্যদিকে নেয়ার জন্যই জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। তবে তারা ব্যর্থ হয়েছে। জনগণই নিজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে।’

‘ভারতের সঙ্গে চুক্তি করে সরকার রাষ্ট্রের জানাজা প্রস্তুত করছে’ বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ