বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে মাজারের খাদেমের হাতে ২০ জন খুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সারগোদা শহরে এক মাজারের খাদেমের হাতে নারীসহ ২০ মুরিদ খুন হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

সারগোদার ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, সুফি সাধক আলি আহমদ গুজ্জরের মাজারের খাদেম আব্দুল ওয়াহেদ চাপাতি ও লাঠি ব্যবহার করে ওই মুরিদদের হত্যা করেছেন। তিনি মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।

চাট্টা আরো জানান, সারগোদার জেলা হাসপাতালে আহত এক নারীর দেয়া তথ্যের সূত্রধরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওয়াহেদ ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে। সূত্র: ডন

এ জাতীয় আরও খবর