সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো হামলায় ২২৯ বেসামরিক নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর চালানো হামলায় ইরাক ও সিরিয়ায় ২২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যৌথ বাহিনী প্রকাশিত এই প্রতিবেদনের কিছুদিন আগেই মসুলে আরো ১১২ জন বেসামরিক নাগরিকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর জন্য ইরাক সরকার দায়ী করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলাকে।

সিএনএন জানায়, মসুলে হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা এই প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে যোগ করলে সংখ্যাটি হঠাৎ করেই অনেক বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর দেয়া প্রতিবেদন অনুসারে ২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়া অঞ্চলে চালানো যুদ্ধে ২২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কিন্তু এই প্রতিবেদনে মধ্য মার্চে হওয়া হামলায় নিহতের সংখ্যা যুক্ত করা হয়নি। এ ছাড়াও সিরিয়ায় নিহত ২০ ও ইরাকে নিহত ২৩ জনের কথা এই প্রতিবেদনে উল্লেখ নেই। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই নিহতের সংখ্যা নিয়ে পাওয়া তথ্যের নির্ভরযোগ্য কোন ভিত্তি পাওয়া যায়নি।

যৌথ বাহিনী আরো জানায়, তাদের কাছে আসা ১৭টি এমন রিপোর্টের মধ্যে ১২টি রিপোর্ট বাতিল করে দেয়া হয়েছে তথ্যের গ্রহণযোগ্যতা নেই বলে। সিএনএন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই