,

৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলন স্থগিত করা ভুল ছিল : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলন স্থগিত করা ভুল ছিল। গতকাল শনিবার রাতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউেজ) একাংশের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মতবিনিময় হয়। উপস্থিত একাধিক সাংবাদিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, নির্বাচনের কোনো খবর নেই-উনি বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চাচ্ছেন। হয়ত পরিস্থিতি নিজেদের অনুকূলে দেখলে নির্বাচন দিয়ে দেবেন। কিন্তু সে নির্বাচনে আমরা কেন যাব, গিয়ে কী লাভ? লেবেল প্লেয়িং ফিল্ড নেই, আকাশ-পাতাল অবস্থান। তিনি বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড না হলে সে নির্বাচনে গিয়ে লাভ হবে না। বিদেশিরাও সবার অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

খালেদা জিয়া আরও বলেন, পাশের দেশের সঙ্গে এই সরকার চুক্তি করতে যাচ্ছে-কেন এই চুক্তি? বাংলাদেশের সেনাবাহিনী তাদের চেয়ে অনেক বেশি চৌকস ও সাহসী। এ ধরনের চুক্তি করতে দেওয়া হবে না।

মতবিনিময়ে বিএফইউেজর একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ ছাড়াও বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে