,

চলে গেলেন ‘রঙধনু’ পতাকার নকশাবিদ

news-image

নিউজ ডেস্ক : সমকামীদের প্রতীক ‘রঙধনু পতাকা’র নকশাবিদ গিলবার্ট বেকার ৬৫ বছর বয়সে মারা গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান গিলবার্ট। ১৯৭৮ সালে সমকামী জনগোষ্ঠির জন্য আটরঙা পতাকার নকশা করেন তিনি।

গিলবার্টের মৃত্যুতে আগামী শুক্রবার সন্ধ্যায় সানফ্রানসিস্কো শহরে একটি শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডাস্টিন ল্যান্স ব্লাক নামে একজন চিত্রনাট্যকার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লেখেন, ‘রঙধনু আজ কাঁদছে। আমার ভালোবাসা, তোমাকে ছাড়া আমাদের জীবনের রঙ কমে গেছে। আমাদের এক করার জন্য গিলবার্ট রঙধনু পতাকা আমাদের দিয়েছিলেন। আমার আমাদের এক হতে হবে।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেট সদস্য স্কট ওয়েইনার জানান, বেকারের কাজ নতুন যুগে সমকামীদের আন্দোলনকে সাহায্য করেছে। ওদের এক পতাকাতলে শামিল করেছে।

গিলবার্টের নকশা করা পতাকায় রয়েছে আটটি রঙ। প্রতিটা রঙের রয়েছে আলাদা অর্থ। রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে মানব জীবনের বিভিন্ন দিক। আটটি রং দিয়ে যথাক্রমে গোলাপি অর্থ যৌনতা, লাল অর্থ জীবন, কমলা অর্থ আরোগ্য, হলুদ অর্থ সুর্যের আলো, সবুজ অর্থ প্রকৃতি, ফিরোজা অর্থ শিল্প, আসমানী অর্থ মিল এবং বেগুনি অর্থ আত্মশক্তি বোঝানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে