,

কলম্বিয়া ভূমিধসে ১৪ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পুটুমায়োতে ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। শনিবার এক কর্মকর্তা জানিয়েছেন, ভারীবর্ষণে সৃষ্ট ভূমিধসে আহত হয়েছে কমপক্ষে ৬০ জন।

জানা গেছে, সারারাত ধরে চলা ভারীবর্ষণে নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে ১ লাখ মানুষের শহর প্রদেশের রাজধানী মোকোয়াতে ভূমিধসের সৃষ্টি হয়। কলম্বিয়ার ডিজাস্টার রেসপন্স টিমের প্রধান কার্লোস ইভান মার্কেজ বলেন, অবস্থা খুবই গুরুতর। কমপক্ষে ১৪ থেকে ১৬ জন মারা গেছে যাদের মধ্যে শিশু ও বৃদ্ধ রয়েছে। নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মোবাইল ফোনের ভিডিওতে দেখা যায়, ভূমিধসে বিপর্যস্ত মানুষ মধ্যরাতে বাড়ি ছেড়ে বের হয়ে আশ্রয়ের খোঁজ করছে। কমপক্ষে দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনির্দিষ্টসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে। রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে