,

নৌকা বুকে নিয়ে ধানের শীষের প্রার্থীকে জিতিয়েছে বিএনপি : নোমান

news-image

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা বুকে নিয়ে বিএনপির সমর্থকরা ধানের শীষে প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
‘মহান মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া’ শীর্ষক এ সভায় তিনি বলেন, কুসিক নির্বাচনে জেতার জন্য আমরা অনেক কৌশল অবলম্বন করেছি। এর মধ্যে ছিল, নৌকা প্রতীক বুকে নিয়ে ধানের শীষের ব্যালটে সিল মারা। কারণ পুলিশ যদি দেখে ভোটার বিএনপির সমর্থক তাহলে মারধর করে বের করে দেবে। এর কারণ পুলিশ আমাদের পক্ষে ছিল না।
আব্দুল্লাহ আল নোমান বলেন, কুসিক নির্বাচনে ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কু জয়লাভ করেছেন। এই নির্বাচন নিয়ে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক আলোচনা হয়ছে। ব্যালট পেপারে সিল মারা, ভোটারদের কেন্দ্র থেকে বের করতে দেওয়া, এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল, এগুলো অভিযোগ আমরা করেছিলাম। কিন্তু এগুলো কোনটাই মিথ্যা নয়। এটা টেলিভিশনেও দেখিয়েছে।
কুসিক নির্বাচনে নির্বাচন কমিশন পুরিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নাই দাবি করে নোমান বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে বিএনপির প্রার্থী ১০ হাজারের পরিবর্তে ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হত।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে দেশের মানুষের চোখ খুলে গেছে- বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু’র হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নুরুল আলম নুরুকে পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশী হত্যা করেছে। এটা স্পষ্ট। এসময় নুরু হত্যা বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান নোমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে