,

‘প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতাচ্যুত করতে চায় না আমেরিকা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। এর মাধ্যমে সিরিয়ার ব্যাপারে নীতি পরিবর্তনের আভাস দিল নয়া মার্কিন প্রশাসন।

নিকি হ্যালি বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, আমাদের অগ্রাধিকারভিত্তিক কাজগুলো থেকে আসাদকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে সরিয়ে দিয়েছি। সিরিয়ার জনগণের জন্য সত্যিকার অর্থে যে কাজ করবে সে দেশটির ক্ষমতায় থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
মার্কিন রাষ্ট্রদূত সরাসরি বলেন, “সাবেক প্রশাসন আসাদকে যেভাবে দেখত আমাদেরকে ঠিক সেভাবেই দেখতে হবে- এমন নয়। আসাদ কবে ক্ষমতা থেকে সরে যাবেন তা দেখার জন্য প্রহর গোণা আমাদের কাজ নয়।”
এর আগে বৃহস্পতিবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যত নির্ধারণ করবে সিরিয়ার জনগণ। তুরস্ক সফররত টিলারসন আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমি মনে করি প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা না থাকার সিদ্ধান্ত সিরিয়ার জনগণের পক্ষ থেকে আসা উচিত।”
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছিল। বিগত বছরগুলোতে সবগুলো আন্তর্জাতিক ফোরামে ওবামা প্রশাসন যে মন্ত্রটি জপতো তাহলো ‘আসাদকে ক্ষমতা ছাড়তে হবে’। কিন্তু এখন ওয়াশিংটন বলছে, আসাদের ভাগ্য নির্ধারণ করবে সিরিয়ার জনগণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে