,

আমেরিকায় পুলিশের উপর বেপরোয়া গাড়ি, আটক ১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের কাছে বুধবার সকালে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এবং পরবর্তীতে পার্শ্ববর্তী টহলদার পুলিশের কাছাকাছি দৌড়ে যায় এক নারী। এ ঘটনায় গুলি চালিয়ে উক্ত নারীকে নিবৃত করে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীমুলক কর্মকান্ডের সূত্র না পাওয়ায় এটিকে বিচ্ছিন্ন অপরাধের শামিল হিসেবে গণ্য করছে ক্যাপিটালের পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে তারা।

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র ইভা মালেচকি জানান, স্বাধীনতা এভিনিউ-তে সকাল ৯ টার দিকে ‘লক্ষ্যভ্রষ্ট’ ওই নারী চালক বেপরোয়া গাড়ি চালাতে থাকেন। এসময় তাকে থামানোর চেষ্টাকালে সে পালিয়ে যাওয়ার জন্য পুলিশের ব্যারিকেডের উপর দিয়েই উল্টো দিকে গাড়িটি ঘুড়িয়ে দেন। পরে গুলি ছুড়ে তাকে নিয়ন্ত্রণে আসতে বাধ্য করা হয়।’

এসময় ওই চালক পুলিশের উপর গাড়িটি প্রায় উঠিয়েই দিয়েছিলেন এবং অপর একটি গাড়িকেও সজোরে আঘাত করেছেন বলে জানান ইভা। তবে ওই নারীকে উদ্দেশ্য করে কে গুলি ছুড়েছে বা কয়টি গুলি ছোড়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কেনো তথ্য দেননি তিনি। তবে ২০ বছর বয়সী তালেহ এভারেট নামের ওই নারীকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে