সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউজে কর্মী হিসেবে যোগদান ইভাঙ্কার

news-image
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে একজন সরকারী কর্মচারী হিসেবে যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা সিএনএন’কে তা নিশ্চিত করেন।
হোয়াইট হাউজে ট্রাম্প প্রশাসনের পশ্চিম উইংয়ের হয়ে কাজ করলেও তিনি কেনো পারিশ্রমিক নেবেন না বলে জানা গেছে। এর কয়েকদিন আগে, ইভাঙ্কার হোয়াইট হাউজে নিজস্ব অফিস থাকা নিয়ে খবর ছাপা হলে জনমনে অদ্ভুতসব প্রশ্নের উদয় হয়, কেউ কেউ মনে করেন- পিতার সহায়তায় তিনি হোয়াইট হাউজের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও মার্কিন প্রেসিডেন্টের কাজ সংশ্লিষ্ট অনেক তথ্য জানার অধিকারী হবেন।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি এতোদিন সকল নৈতিকতা মেনেই আমার ব্যক্তিগত ধারণক্ষমতা থেকে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছি এবং পরবর্তীতে আমি অবৈতনিক কর্মী হিসেবে হোয়াইট হাউজে কাজ করতে সম্মত হয়েছি, যদিও পুরো বেপারটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে বলেও শুনেছি আমি।’
এছাড়া যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো সরকারী কর্মীর মতোই নিজের কাজ হবে জানিয়ে ইভাঙ্কা আরো বলেন, ‘এই প্রক্রিয়া চলাকালে আমি অভূতপূর্ব প্রকৃতি মোকাবেলায় আমার সহকারীর সঙ্গে একযোগে কাজ করতে পারবো।’ সিএনএন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি