,

নিষিদ্ধ হলো মাতৃদুগ্ধ রপ্তানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হয়তো অনেকে জানেন না, মাতৃদুগ্ধ কেনা-বেচারও বাজার আছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি মায়ের দুধ আমদানি করে।

বিশ্বের একমাত্র দেশ কম্বোডিয়া, যে দেশ থেকে মাতৃদুগ্ধ রপ্তানি হয়। কিন্তু কম্বোডিয়া সরকার এবার রপ্তানি নিষিদ্ধ করে দিল। ফলে কম্বোডয়ার মায়েদের দুধ আর যুক্তরাষ্ট্রে যাবে না।

মাতৃদুগ্ধ কেনা-বেচা নিয়ে কম্বোডিয়ায় তুমুল বিতর্ক আছে। তবে অনেক দরিদ্র মা স্বেচ্ছায় তাদের দুধ বিক্রি করতে আগ্রহী হওয়ায় তৈরি হয় এর বাজার। রপ্তানি নিষিদ্ধ করায় প্রশ্ন উঠেছে, মাতৃদুগ্ধ বিক্রির মাধ্যমে নারীরা প্রবঞ্চিত নাকি ক্ষমতায়িত হচ্ছিল?

গত দুই বছর ধরে অ্যামব্রোসিয়া ল্যাবস নামে একটি প্রতিষ্ঠান বেশ কয়েকজন মায়ের কাছ থেকে তাদের অতিরিক্ত দুধ সংগ্রহ করছিল। এ দুধ প্রক্রিয়াজাত করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে প্রতিষ্ঠানটি। যেসব মার্কিন মায়েদের বুকের দুধ তৈরি হওয়ায় সমস্যা আছে, তারা এর ক্রেতা।

কিছু দেশ বুকের দুধের ব্যাংক (মিল্কব্যাংক) চালিয়ে থাকে। এগুলো ব্লাডব্যাংকের মতো মহৎ প্রকল্প হিসেবে পরিচালিত হয়। যেসব শিশু মায়ের দুধ পায় না, তাদের মিল্কব্যাংক থেকে দুধ দেওয়া হয়। আবার কিছু ক্ষেত্রে ইন্টারনেটে বুকের দুধের অবৈধ কেনা-বেচার খবর পাওয়া যায়।তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে