,

সংঘাতের কারণে খাদ্য সংকটে ৪ মুসলিম দেশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সংঘাতের কবলে পড়েমধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৩ কোটি মানুষ খাদ্য অনিশ্চয়তার মুখে পড়েছে। সোমবার প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েক কোটি প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমানের ব্যাপক অবনতি হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ইরাক, সুদান, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে ভয়াবহ খাদ্য ঘাটতি বিরাজমান। এসব দেশের জনগণের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতির ওপর চলমান যুদ্ধ ও সংঘাতের ভয়াবহ প্রভাব স্পষ্ট।

ফাওয়ের সহকারী পরিচালক ও আঞ্চলিক প্রতিনিধি আবদেস সালাম ওলাদ আহমেদ বলেন, যুদ্ধের কারণে ভয়াবহ পানির ঘাটতি দেখা দিয়েছে যা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশের কৃষির ওপর প্রভাব ফেলছে। আরব বিশ্বের দরিদ্রতম দেশ ইয়েমেনের অবস্থা আরও শোচনীয়। দুই বছর আগে সৌদি জোটের আক্রমণে বিধ্বস্ত দেশটির খাদ্য নিরাপত্তা ভেঙে পড়েছে।

গত শুক্রবার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হুশিয়ারি দিয়ে জানায়, দেশটির ২২টি প্রদেশের এক-তৃতীয়াংশই এখন দুর্ভিক্ষের মুখে। এখানকার শতকরা ১ কোটি ৭০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। ফাও বলেছে, সিরিয়ার ছয় বছরের গৃহযুদ্ধ নাগরিকদের খাদ্য নিরাপত্তার ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরই জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে