,

এবার ইভটিজিংয়ের শিকার নারী পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : এবার পুলিশই ইভটিজিংয়ের শিকার৷ তাও আবার কলকাতায়৷ সোমবার রাতে বেলেঘাটা বাইপাসের কাছে কলকাতা পুলিশের এক নারী সাব-ইন্সপেক্টরকে (এসআই) লক্ষ্য করে কটূক্তি করে কয়েকজন যুবক৷ প্রতিবাদ করেন এসআই৷ তিনি যুবকদের সামনে গিয়ে পুলিশে নালিশ জানানোর কথা বলেন৷ কিন্তু কোনো ফল হয়নি৷ উল্টো ওই যুবকের দল নারীকে খুনের হুমকি দেন বলে অভিযোগ৷ প্রায় সঙ্গে সঙ্গে বেলেঘাটা থানায় ফোন করেন নারী পুলিশ৷ নিজের পরিচয় দিয়ে পুরো ঘটনা জানান৷ পুলিশ এসে দুই যুবককে গ্রেপ্তার করে৷

জানা গেছে, বাইপাসের কাছে ওই দলটি আগেও মেয়েদের কটূক্তি করেছে৷ নেশা করে মাস্তানি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে৷ আগেও প্রতিবাদ হয়েছে৷ তবে থানায় অভিযোগ হয়নি৷ ঘটনার সময় নারী পুলিশ কর্মকর্তা বাড়ি ফিরছিলেন৷ তাঁর শারীরিক গঠন নিয়ে অশালীন মন্তব্য ছুড়ে দেওয়া হয়৷ প্রাথমিকভাবে ওই দলটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এসআই৷ কিন্তু দূর থেকে কুপ্রস্তাবও দেওয়া হয়৷ নারী একাই দলটির দিকে এগিয়ে যান৷ নারীর সাহস দেখে পথচারীরা এগিয়ে আসেন৷ তবু দলটি তাঁকে শারীরিক হেনস্তা করার হুমকিও দেয়৷ এ সময় ওই যুবকের দল তাঁকে মেরে ফেলার হুমকি দেয়৷

এই পরিস্থিতিতে বেলেঘাটা থানায় ফোন করেন নারী৷ কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে চলে আসে৷ বাকিরা পালিয়ে গেলেও দু’জন ধরা পড়ে যায়৷ পুলিশ জানিয়েছে, ওই দলে আরও যারা ছিল তাদের খোঁজ চলছে৷ যুবকের দলটি আগে কোনো অপরাধমূলক কাজে জড়িত কি না তারও খোঁজ নেয়া হচ্ছে। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে