সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদ প্রতিহত করতে প্রয়োজন জাতীয় ঐক্য: গানি

news-image

 

নিজস্ব প্রতিবেদক :জঙ্গিবাদ ও উগ্রবাদকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী দিয়ে নয়, জঙ্গিবাদ প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জঙ্গিবাদ বন্ধ করতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাহলেই জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ন্যাপ চেয়ারম্যান বলেন, আজকের সঙ্কটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে স্বাধীনতার চেতনা জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে তার ভিত্তিতেই আমাদের এগিয়ে যেতে হবে। দোষারোপের রাজনীতির অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং সিলেটে জঙ্গিবাদের আত্মপ্রকাশ, আত্মঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, দোষারোপের রাজনীতি দিয়ে জঙ্গিবাদ উগ্রবাদ দমন করা যাবে না। এতে তাদের লালনপালন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী দিয়েও জঙ্গিবাদ দমন সম্ভব নয়। জঙ্গিবাদ দমনে গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন। প্রয়োজন জাতীয় ঐক্য।

সভায় ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, আজ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ উত্থানের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তা দেশের জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতি বলে আমরা মনে করি। জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে সরকারের কাছে আমাদের আহ্বান- অবিলম্বে দেশের সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করুন।

তিনি বলেন, দেশে যদি গণতান্ত্রিক অধিকার না থাকে, সমান অধিকার না থাকে, একদলীয় শাসনের বলয়ে রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেখানে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান অবধারিত।

নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ন্যাপের যুগ্ম মহাসচিব নুরুল আমান চৌধুরী, সম্পাদক আহসান হাবিব খাজা, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুরন শামিম আহমেদ পিন্টু, যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, জাতীয় ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি