সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের জামাতাকে জিজ্ঞাসাবাদ করবে সিনেট কমিটি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের অভিযোগের বিষয়ে ট্রাম্পের জামাতা ও অন্যতম উপদেষ্টা জ্যারেড কুশনারকে জিজ্ঞাসাবাদ করবে সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি। কুশনার কমিটির সঙ্গে কথা বলতে রাজী হয়েছেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আমেরিকায় রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে কুশনারের যে দুবার বৈঠক হয়েছিল, সিনেট কমিটি সে বিষযে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এর মধ্যে একটি হয়েছিল ডিসেম্বর মাসে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে এবং অপরটি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ভিনেশকনম ব্যাংকের সঙ্গে।

হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার বলেছেন, কুশনার চাইলে নির্বাহী অধিকার বলে জিজ্ঞাসাবাদ এড়াতে পারতেন। কিন্তু তিনি সেই সুযোগ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী প্রচারের সময় কুশনার ছিলেন নেতাদের কাছে পৌঁছানোর প্রথম ধাপ।

তিনি বলেছেন, ওই সময় এইটা ছিল তার প্রথম কাজ এবং তিনি যে সব কাজ করেছেন, যাদের সঙ্গে কথা বলেছেন এবং কী বিষয়ে কথা বলেছেন তিনি এটা একেবারে পরিষ্কার হয়ে যাক , তা তিনি নিশ্চিত করতে চাচ্ছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকাররা হিলারি ক্লিনটনকে পরাজিত করে ট্রাম্পকে জয়ী করতে ভূমিকা রেখেছে। এ ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট পুতিনেরও প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়। রাশিয়া অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প একে ‘মিথ্যা গল্প’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী