,

মসুলে বিমান হামলায় যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি, শতাধিক লাশ উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার স্থান থেকে কমপক্ষে ১১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ দুবারদানির মাধ্যমে এ খবর জানাচ্ছে সিএনএন।

জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে গত ১৭ ও ২৩ মার্চ যৌথবাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক নাগরিক নিহতের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ ও ইরাক ছাড়াও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ ধরনের হামলার ব্যাপক সমালোচনার মুখে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়েছে, আইএস জঙ্গি এবং তাদের অস্ত্রসামগ্রী লক্ষ্য করে ইরাকে যৌথবাহিনীর বিমান থেকে এ হামলা চালানো হয়। তবে যে স্থানটিতে বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে, সেটি বিমান হামলার লক্ষ্যবস্তুর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

১৭ মার্চ আইএসের একটি বিস্ফোরক ভর্তি ট্রাকের ওপর বিমান হামলার ফলে একই সঙ্গে বহু সাধারণ মানুষও নিহত হয় বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন ইরাকি সেনা কর্মকর্তা। সেখান থেকেই মরদেহগুলো বের করে আনা হয়েছে। যৌথবাহিনী নিশ্চিত করেছে, একটি এলাকায় হামলার ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা যাওয়ার খবর তারা পেয়েছে।

অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, আইএসের বিরুদ্ধে মসুল যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট বেসামরিক নাগরিক মৃত্যু ঠেকানোর জন্য যথেষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। সংস্থাটি আরো জানায়, মসুল শহরটিতে যৌথবাহিনীর বিমান হামলায় ‘ভীতিকর প্রবণতা’ লক্ষ্য করেছে তারা। পুরো পরিবার থাকা অবস্থায়ই একেকটি ভবনে বোমা ছোঁড়া হচ্ছে বলে তাদের কাছে প্রমাণ আছে। প্রত্যক্ষদর্শীরাও চলতি মাসে এসব বিমান হামলায় কয়েকশ’ মানুষ নিহতের কথা জানিয়েছে। সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে