সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিজোরাম-মেঘালয়-নাগাল্যান্ডে গোহত্যার পক্ষে বিজেপি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেই রাজ্যটিতে গোহত্যা বন্ধের নির্দেশ দেয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) । ফলে রাজ্যজুড়ে বন্ধ হয়ে গেছে মাংসের দোকান, মাংসনির্ভর খাবার তৈরি করে এমন হোটেলগুলো। যারাই নিষেধ অমান্য করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। কিন্তু সেই বিজেপিই এবার ঘোষণা দিয়েছে ক্ষমতায় আসলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম-মেঘালয়-নাগাল্যান্ডে কখনই নিষিদ্ধ হবে না গোহত্যা!

ভারতজুড়ে গোহত্যা নিষিদ্ধ করা নিয়ে একাট্টা বিজেপি। ‘গোহত্যা বন্ধ করা হবে’ এমন স্লোগানের কারণেই তাদের জয় ত্বরান্বিত হয়েছে অনেক রাজ্যে। কিন্তু মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ড রাজ্যে নিজেদের কট্টরপন্থী অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরেই অবস্থান নিল বিজেপি। এর কারণ আগামী বছরেই মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে নির্বাচন। সেখানেও সরকার গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে বিজেপি। কিন্তু এ তিন রাজ্যে গোহত্যা বন্ধের ঘোষণা দিলে জয়ের সব সম্ভাবনা নষ্ট হবে।

জানা গেছে, মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে যে ‘গোহত্যা নিষিদ্ধ হবে না’, দল কখনই ‘গোহত্যা’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে না, এই বিষয়ে চূড়ান্ত সমর্থন রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। আর শীর্ষ নেতাদের সবুজ সংকেত পেয়ে সেভাবে ভোটের প্রচারও শুরু করেছে তিন রাজ্যের বিজেপি নেতৃত্বরা।

নাগাল্যান্ডের বিজেপি প্রধান বলেন, উত্তর প্রদেশে গোহত্যা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নাগাল্যান্ডে প্রভাব ফেলবে না। বিজেপি ক্ষমতায় এলেও না। দলের শীর্ষ নেতারাও এই বিষয়ে একমত।

মেঘালয়ের বিজেপি কর্তৃত্বও বলছে, আমাদের এখানে কোনোভাবেই উত্তরপ্রদেশের মতো সিদ্ধান্ত নেয়া হবে না। নিয়ম মেনে এবং স্বাস্থ্যকর পদ্ধতিতে গোমাংস বিক্রিতে সরকারকে উৎসাহ দেবে দল!

মিজোরাম রাজ্যের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। তাই এখানেও গোহত্যা নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নিতে পারবে না ভারতীয় জনতা পার্টি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি