সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরমাণু অস্ত্র নিষিদ্ধের আলোচনা বয়কট আমেরিকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ আয়োজিত পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত আলোচনায় এর স্থায়ী দেশগুলোই অংশ নিচ্ছে না। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, অস্ত্র নিষিদ্ধের এ আলোচনায় তার দেশ অংশ নিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুধু যুক্তরাষ্ট্রই নয়, জাতিসংঘের স্থায়ী সদস্য ব্রিটেন ও ফ্রান্সও এ আলোচনায় যোগ দিচ্ছে না। আমেরিকা, ব্রিটেন, ফান্স ছাড়াও জাতিসংঘের এ আলোচনা বয়কট করেছে আরও ৩৭টি দেশ।

নিক্কি হ্যালি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে চাই। কিন্তু এই মুহূর্তে আমরা তা করতে পারবো না। আমাদের বাস্তববাদী হতে হবে। কেউ কী বিশ্বাস করে যে উত্তর কোরিয়া কখনো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করবে? আমরা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করলে উত্তর কোরিয়া উল্লাসে ফেটে পড়বে এবং আমাদের দেশের মানুষ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি