,

খালেদা জিয়ার মামলার চার্জ শুনানি ১০ এপ্রিল নির্ধারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ১০ এপ্রিল পুননির্ধারণ করেছেন আদালত।

খালেদার আইনজীবীদের সময়ের আবেদন মঞ্জুর করে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে রয়েছে- রাষ্ট্রদ্রোহের একটি, দারুস সালাম থানার নাশকতার আটটি ও যাত্রাবাড়ী থানার দু’টি মামলা।

হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে যেতে পারেননি। তার চোখের অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন জানান আইনজীবীরা। আবেদন মঞ্জুর করে সবগুলো মামলার চার্জ গঠনের শুনানির দিন আগামী ১০ এপ্রিল পুনর্নির্ধারণ করেন আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে