সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে গুটিয়ে দিয়েই ধর্মশালা টেস্টের লাগামটা নিজেদের হাতে নিয়ে এসেছিল ভারত। জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্যে নেমে কাল তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৯ রান করে ফেলেছিল তারা। আজ চতুর্থ দিন দেড় ঘণ্টার মধ্যই জয়টা তুলে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিল ভারত।

চতুর্থ দিন সকালে মুরলি বিজয় আর চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। বিজয় প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ম্যাথু ওয়েডের হাতে। পূজারা অবশ্য রানআউট হন রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। লোকেশ রাহুল আর অজিঙ্কা রাহানের ব্যাটে ২-১ ব্যবধানে সিরিজটা নিশ্চিত করে ফেলে ভারত। রাহুল ৫২ আর রাহানে ৩৬ রানে অপরাজিত থাকেন। রাহুল ৭৬ বলে নিজের ইনিংসটা খেললেও রাহানে যেন ম্যাচটা দ্রুতই শেষ করতে চাইলেন। ২৭ বলে ৪টি চার আর ২ ছয়ে ৩৬ রান করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল