,

খাবার-পানি ছাড়াই ২ মাস সাগরে: অবশেষে ফেরা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :খাবার ও পানীয় পানি ছাড়া প্রায় ২ মাস সাগরে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানালেন ফিলিপাইনের এক নাবিক।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর ফিলিপাইনের জেনারেল স্যান্টোস বন্দর থেকে একদল মত্‍স্যজীবীকে নিয়ে রওনা হয়েছিল একটি ট্রলার। গভীর সমুদ্রে পৌঁছানোর পরে ট্রলার থেকে ডিঙি নৌকায় ভেসে পড়েন মাছ শিকারির দল। জানুয়ারি মাসে প্রবল ঝড়ের মাঝে পড়ে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন মামা রেনিয়েল ওমোঙ্গোস (৩১) এবং ভাগ্নে রোল্যান্ডো ওমোঙ্গোস (২১)। ঝড়ের তাণ্ডব থেমে গেলেও ট্রলার ও সঙ্গীদের খুজে পায়নি তারা। এরপরই শুরু হয় সাগরের পানিতে ছোট্ট ডিঙি নিয়ে অন্তহীন ভেসে চলা।

ছাউনিহীন নৌকায় কোনো খাবার বা পানীয় পানি ছিল না। সঙ্গের জারিকেনে বৃষ্টির পানি ধরে তাই পান করে তৃষ্ণা মেটাতে হয় দু হতভাগ্যকে। সপ্তাহ খানেকের মধ্যে দুর্বলতার জেরে কথা বলার শক্তি হারান তারা। ১৯ দিন পরে পড়ে মারা যান রেনিয়েল। কয়েক দিন মামার দেহ আগলে রেখেছিলেন রোল্যান্ডো, কিন্তু তার পরে তা পচে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাধ্য হয়ে সমুদ্রে ফেলে দেন।

এদিকে দলের বাকি মত্‍স্যজীবীরা বন্দরে ফিরলে বিপর্যয়ের কথা জানাজানি হয়। খবর শুনে ভেঙে পড়েন রোল্যান্ডোর মা তথা রেনিয়েলের বোন রোসালি ওমোঙ্গোস। পরিবারের সকলে দুই সদস্যের মৃত্যু সম্পর্কে এক রকম নিশ্চিত হয়ে যান।

প্রায় দুই মাস পরে হঠাত্‍ শোনা যায় সুসংবাদ। জানা যায়, গত ৯ মার্চ সমুদ্রে ভাসমান নৌকা থেকে উদ্ধার করা হয়েছে মৃতপ্রায় রোল্যান্ডোকে। সেই সঙ্গে পাওয়া যায় রেনিয়েলের মৃত্যুসংবাদ।

রোসালি জানিয়েছেন, রোল্যান্ডোকে পরীক্ষা করার পরে নিউ ব্রিটেন দ্বীপের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্‍সায় তিনি দ্রুত সাড়া দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে