,

গ্রেপ্তার হতে পারেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হে গ্রেপ্তার হতে পারেন।

তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করতে যাচ্ছেন দেশটির সরকারি কৌঁসুলিরা।

এ মাসের শুরুতে প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতা হারান পার্ক। পার্লামেন্টে তার বিরুদ্ধে যে অভিসংশন করেছিল, সাংবিধানিক আদালত তা বহাল রাখায় প্রেসিডেন্ট হিসেবে স্থায়ীভাবে ক্ষমতা হারান তিনি।

পার্কের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ঘনিষ্ট বন্ধু চোই সুন-সিলকে বড় বড় কোম্পানি থেকে অসৎ উপায়ে অর্থ হাতিয়ে নিতে সমর্থন দিয়েছেন। তবে পার্ক এ অভিযোগ অস্বীকার করেছেন।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন পার্ক। তবে এর পর তদন্তকারীরা তাকে টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।

সোমবার কৌঁসুলিরা বলেছেন, ‘তারা এই সিদ্ধান্তে উপনীতি হয়েছেন যে, আইন ও নীতি অনুযায়ী তারা এখন পার্কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারেন।’

কৌঁসুলিরা যুক্তি দেখিয়েছেন, পার্ককে গ্রেপ্তার করা না হলে প্রমাণ সংরক্ষিত থাকা কম্পিউটার হার্ড ডিভাইসের মতো গুরুত্বপূর্ণ জিনিস ধ্বংস করে ফেলতে পারেন তিনি।

পার্কের ঘনিষ্ট বন্ধু চোই সুন-সিলের বিরুদ্ধে এরই মধ্যে ঘুষ গ্রহণ ও দুর্নীতির দায়ে অভিযোগ গঠন করা হয়েছে এবং তার বিচার প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে