মুমিনুলের অলরাউন্ড নৈপুণ্যে বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বড় জয়ে কক্সবাজারে ইমার্জিং নেশনস এশিয়া কাপে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার টাইগাররা হংকংকে ৮ উইকেটে হারিয়েছে।

১২৬ রানের লক্ষ্য বাংলাদেশ মাত্র দুই উইকেট হারিয়ে ১৬.১ ওভারে তুলে নেয়। সাইফ হাসান ৪৭ বলে ৫৭ এবং নাজমুল হোসাইন শান্ত ২৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

বল হাতে মাত্র ১১ রানে ৩ উইকেট নেয়ার পর অধিনায়ক মুমিনুল হক ব্যাট হাতেও ১৪ বলে ২১ রান করেন।

৪৮ রান খরচায় বাংলাদেশের দুটি উইকেটই তুলে নেন হংকংয়ের এহসান খান।ম্যাচসেরা সাইফ হাসান

এর আগে মুমিনুল হক আর নাসির হোসেনের ঘূর্ণিতোপে ৩৫.১ ওভারে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন বাবর হায়াত। এছাড়া ২৭ রান করেন নিজাকাত খান।

মুমিনুল চার ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। আর নাসির হোসেন ১০ ওভারে ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। রাতুল ফেরদৌস জাভেদ ২টি এবং আবুল হোসেন রাজু একটি করে উই‌কেট পান।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন