,

ভেন্যুর অনুমতি বাতিলে খালেদা জিয়ার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে না

news-image

নিউজ ডেস্ক : ভেন্যুর অনুমতি বাতিল করে দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য খালেদা জিয়ার সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে না। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার কথা ছিলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কর্তৃপক্ষ ভেন্যুর অনুমতি বাতিল করে দিয়েছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।

তিনি বলে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ি আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিয়েছিলো। কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষ আমাদের ভেন্যুর অনুমতি বাতিল করে আওয়ামী লীগের কোনো একটি সংগঠনকে দিয়ে দেওয়ায় আমরা অনুষ্ঠান করতে পারছি না। তিনি জানান, এর পরিবর্তে আগামী বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে