বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস হতে রাক্কা বিমানঘাঁটি পুনরুদ্ধার সিরিয়ার বিদ্রোহীদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাক্কার কাছে আইএসের দুর্গ বলে পরিচিত একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত বিদ্রোহী যোদ্ধারা।

স্ব-ঘোষিত রাজধানী থেকে জিহাদিদের উৎখাতে সফলতা লাভের জন্য এ ঘটনাকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার বিদ্রোহীরা খুব সহজেই আইএসকে হটিয়ে বিমানঘাঁটিটির দখল নিতে সক্ষম হয়।

সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর এক মুখপাত্র তালাল সেলু জানিয়েছেন, এর আগে তারা জঙ্গিদের নিয়ন্ত্রণ থেকে দেশটির তাবকা বিমানঘাঁটিও দখল করে নেয়। তাছাড়া কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতেও এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

তবে বেসামরিক মানবাধিকার সংগঠনগুলো এখনও এই এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়াতে জোটের বিমান হামলায় গত সপ্তাহে অন্তত ৮৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ