সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের মুখে মরিচের গুড়া, কাশ্মীরে রেড অ্যালার্ট

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রাইফেল কেড়ে নেয়ার ঘটনায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গত দুই দশকে গোলযোগপূর্ণ রাজ্যটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি ফিরছিলেন নিরাপত্তা বাহিনীর কনস্টেবল মোহম্মদ হানিফ। ঠিক তখনই তিন যুবক জম্মু ডোগরা চকে মন্দির মসজিদ পয়েন্টের কাছে হানিফের ওপর হামলা চালায়। তারা তার মুখে শুকনা মরিচের গুঁড়া ছুড়ে, রাইফেল কেড়ে নেয় এবং তাকে মারধর করে। মাথায় চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় হানিফকে।

হামলাকারী তিনজনই কাশ্মীরের শোপিয়ান শহরের বলে ধারণা করছে পুলিশ। তিন যুবকের মধ্যে ইতিমধ্যে মাসুদ আহমেদ মালিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই