সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের সময় চিৎকার না করায় ধর্ষণ হয়নি : আদালত

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের সময় চিৎকার করে সাহায্য চায়নি ধর্ষিতা। তাই সে ঘটনাকে ধর্ষণ বলতেই নারাজ ইতালির আদালত। অবাক করা হলেও এই রায় প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন ইতালির আইনমন্ত্রী।

এবিসি নিউজের খবরে বলা হয়, তুরিনের একটি আদালত গত মাসে এক রায়ে জানিয়েছিল ধর্ষণের সময় মহিলা চিৎকার করে সাহা‌য্য চাননি। ফলে ঘটনাটিকে ধর্ষণ বলে মানেনি আদালত।

বিচারক জানিয়েছেন, সহকর্মীর কাছে ধর্ষিত হওয়ার সময় মহিলা বলেছিলেন ‘‌যথেষ্ট হয়েছে‍’, ‌যা ধর্ষণ প্রমাণিত করে না। আদালত প্রশ্ন তোলে, ধর্ষণ হলে মহিলা চিৎকার করে সাহা‌য্য চাননি কেন?

ঘটনাটি জানার পর তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির আইনমন্ত্রী আন্দ্রে ওর্লান্দো।

এদিকে বিরোধীদল ফোর্জ়া ইতালিয়া পার্টির সাংসদ অন্নাগ্রাসিয়া কলাব্রিয়া আদালতের এই রায়ের নিন্দা করেছেন। সমালোচনায় মুখর হয়েছে নারী অধিকার সংগঠনগুলিও।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই