সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্র সন্তান চাই, তাই স্ত্রীকে ভাইয়ের শয্যাসঙ্গী করল স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক : পুত্র সন্তান চাই, না হলে বংশধর বাড়বে না। তাই ১৮ বছরের বিবাহিত জীবনে বেশ কয়েক বার গর্ভপাত করানো হয় দিল্লির জৈতপুরের এক মহিলা বাসিন্দার। পু্ত্রসন্তানের দাবি ছিল ওই মহিলার স্বামীর।

পারিবারিক ব্যবসা চালিয়ে নিয়ে যেতে হবে, সে কারণেই প্রয়োজন ছিল পুত্রের। কিন্তু তার জন্য স্ত্রীর ওপরে অস্বাভাবিক শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মহিলার বক্তব্য অনুযায়ী, যতবারই তিনি গর্ভধারণ করেন, কন্যাভ্রূণ হওয়ায় প্রতিবারই তাঁকে গর্ভপাতে বাধ্য করা হয়। ২০১০ সালে এক কন্যা সন্তানের জন্ম হলেও অপুষ্টির কারণে চার বছর বয়সেই মারা যায় শিশুটি।

মহিলাটির ভাই তাঁর স্বামীর কাছেই কাজ করতেন এবং বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন তার থেকে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে স্ত্রীকে তাঁর ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করে লোকটি। স্ত্রী ‘না’ বলায় তাঁকে গণধর্ষণের হুমকি দেয়। এও বলে, যে তার কথা না শুনলে মহিলাকে সে বিক্রিও করে দিতে পিছপা হবে না।

স্বামীর এই অত্যাচার থেকে বাঁচার জন্যই ভাইয়ের সাহায্যে স্বামীকে হত্যা করেন মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে অচেতন করে, পরে গলায় ফাঁস লাগিয়েই হত্যা করা হয় লোকটিকে। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই