সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে খনি দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের দুটি সোনার খনিতে শুক্রবার পৃথক দুর্ঘটনায় ১০ জন মারা গেছে। শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।

দেশটির কমিউনিস্ট পার্টি নাগরিক কমিটির প্রেস অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০ টা ৩৬ মিনিটে লিংবাও নগরীতে চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপের কিনলিং সোনার খনিটি ধোঁয়ায় ঢেকে গেছে। সেখানে ১২ শ্রমিক ও মাকিলপক্ষের ছয় কর্মী আটকা পড়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা খনি থেকে সাতটি লাশ উদ্ধার করে। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে একজন হাসপাতালে মারা যায়। তবে অপর নয় জন আশঙ্কামুক্ত রয়েছে।

নগরীর জরুরি কর্মকর্তারা শনিবার সকালে জানান , আটকে পড়া শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে। কিন্তু খনির ভেতর বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা অনেক বেশি থাকায় ও এক মিটারের কম দূরের জিনিষও দেখতে না পাওয়ায় তল্লাশী এবং উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী