বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ঢাকায় পুলিশ বক্সে আত্মঘাতী বিস্ফোরণের পর নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

মার্কিন দূতাবাস শনিবার রাতে এক টুইটার বার্তায় এ তথ্য জানায়।

টুইট বার্তায় বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে।

বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবর পর্যবেক্ষণের পরামর্শও দেয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন