সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে উইসকনসিনের কেন্দ্রস্থলে একটি ব্যাংক ও একটি আইনি প্রতিষ্ঠানে গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।

একটি ব্যাংক ও আইনি প্রতিষ্ঠানে হামলার পর হামলাকারী অন্য একটি বাড়িতে ঢুকে হামলার চেষ্টা চালায়। পুলিশ পরে তাকে আটক করেছে। তবে হামলাকারী ও নিহতদের পরিচয় জানাতে পুলিশ অস্বীকৃতি জানিয়েছে।

বুধবার দেশটির সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।

মিলওয়াওকি জার্নাল সেন্টিনেল পত্রিকার প্রতিবেদনে বলা হয়, উইসকনসিনের ওয়েস্টনে এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে ওই হামলাকারীকে আটক করা হয়। ওই কমিউনিটিতে প্রায় ১৫ হাজার লোক বাস করে।

রটসচাইল্ড পুলিশ ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে জার্নাল সেন্টিনেলের প্রতিবেদনে বলা হয়, ‘একটি বাসা থেকে ওই হামলার ঘটনার সূত্রপাত হয়।’

এক সংবাদ সম্মেলনে উইসকনসিনের ওয়াওসাওয়ের পুলিশ ক্যাপ্টেন টড বিটেন জানান, রটসচাইল্ডের ম্যারাথন সেভিং ব্যাংকে দুপুর সাড়ে ১২টার দিকে গুলির শব্দ শোনা যায়। পুলিশ গিয়ে দেখে দুই জনের লাশ পড়ে আছে। হামলাকারী পালিয়ে গেছে।

এরপর দুপুর ১টা ১০ মিনিটে স্কোফিল্ডের একটি আইনি প্রতিষ্ঠানে গুলির শব্দ শোনা যায়। এর ২০ মিনিট পর পুলিশ ওয়েস্টনের একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে জরুরি ফোন পায়। পুলিশ তৎক্ষণাৎ সেখানে গিয়ে আধা ঘণ্টার মধ্যে হামলাকারীকে আটক করতে সক্ষম হয়।

ওই পুলিশ কর্মকর্তাকে কোথায় গুলি করে হত্যা করা হয়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি পুলিশ। ওয়াওসাও পুলিশ ও উইনকনসিন ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি