সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে ঘায়েল করতে জঙ্গিবাদ ব্যবহার করছে সরকার : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার বিএনপিকে ঘায়েল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালির আয়োজনের এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

নগর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, কোনো ঘটনা ঘটলেই বিএনপির উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থ্যাৎ সরকারের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিকভাবে জঙ্গিবাদকে ব্যবহার করে বিএনপিকে ঘায়েল করা।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ নিয়ে রহস্যময় খেলা চলছে। আসল রহস্য হচ্ছে এখানে ঘরোয়া জঙ্গিবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, কোনো প্রকার সুযোগ না দেয়া।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, ইতিমধ্যে আমরা অনেক কথা বার্তা শুনেছি যে, বিএনপি শুধু মাত্র ঘরের মধ্যে থেকেই কথা বলে, বাইরে কথা বলে না। আমরা এবার বাইরে কথা বলতে নয় বরং দেখাতে চাই বিএনপি বাইরেও আগের মতোই আছে।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি