সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরম পিচভর্তি ট্যাংকার গাড়ির ওপর উল্টে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বর্ধমান শহরে গাড়ির ওপরে গরম পিচভর্তি ট্যাংকার উল্টে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার বর্ধমান শহরের রথতলা আন্ডারপাসের আগে সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

রেলরক্ষী বাহিনীর (আরপিএফ) পরিদর্শক রাজন কুমার নতুন কেনা গাড়ি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন।

নিহত ব্যক্তিরা হলেন রাজন কুমার (৩৯), তার স্ত্রী রেশমি সিংহ (৩৩), দুই মেয়ে ঋত্বিকা (১৩) ও অন্বেষা (৮), ছেলে আরভ (৬), রাজন কুমারের বাবা শেষনাথ সিংহ (৬০) ও মা নির্মলা সিংহ (৫৮)। রাজন কুমার রেলরক্ষী বাহিনীর (আরপিএফ) পরিদর্শক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানানা, গাড়িটি ওভারটেক করতে গিয়ে রাস্তার ডান দিকে চলে আসে। গা ঘেঁষে ছিল ট্যাংকারটি। তার চালক গাড়িটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সামনের চাকা ডিভাইডারে উঠে যেতে ট্যাংকার গাড়ির ওপরে গিয়ে পড়ে।

ঘটনাস্থলে দেখা যায়, ট্যাংকারের নিচে চেপ্টে গিয়েছে ধূসর রঙের গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু ছেলেটা গাড়ির ভেতর থেকে ‘আংকেল, আংকেল হেল্প মি’ বলে কাঁদছিল। কিন্তু বহু চেষ্টাতেও বের করা যায়নি। কারণ, সামান্য নড়াচড়ার চেষ্টা করলেই গলানো‌ পিচ গড়িয়ে পড়ছিল গাড়ির ভেতরে।

ট্যাংকার সরাতে আনা চারটি ক্রেনের হুকও গলে যায় পিচের উত্তাপে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ট্যাংকার সরানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে গাড়িতে থাকা সবাই মারা যান। আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি