,

যুক্তরাষ্ট্রে প্যাকেটজাত ‘মায়ের দুধ’ বিক্রির নিন্দা জাতিসংঘের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রে ‘মায়ের দুধ’ আমদানির নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। এতে কম্বোডিয়ার মা ও শিশু পুষ্টিহীনতার শিকার হবে বলে সতর্ক করেছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের উতাহভিত্তিক একটি কোম্পানি মার্কিন মায়েদের জন্য ‘প্যাকেটজাত মায়ের দুধ’ বিক্রি করছে।

এ ঘটনা সামনে আসায় কম্বোডিয়ার সরকারও তার দেশ থেকে মায়ের দুধ রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন কোম্পানি অ্যামব্রোশিয়া ল্যাবস কম্বোডিয়া থেকে গরিব মায়েদের কাছ থেকে অল্প দামে বুকের দুধ সংগ্রহ করে। সেগুলো হিমায়িত করে জাহাজ মারফত যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। এরপর পাস্তুরিত প্রক্রিয়ায় প্যাকেটজাত করা হয়। মাত্র ১৪৭ মিলিলিটার দুধের প্যাক ২০ ডলারে বিক্রি করা হচ্ছে মার্কিন মায়েদের কাছে।

কোম্পানিটির দাবি, বিশ্বে প্রথমবারের মতো তারাই বিদেশ থেকে আমদানিকৃত বুকের খাঁটি দুধ বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের যেসব মায়েরা তাদের শিশুদের পর্যাপ্ত বুকের দুধ সরবরাহ করতে পারছেন না, তারা এটা ব্যাপক হারে সংগ্রহ করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে