,

শীতের শুরুতেই জাতীয় শিল্পমেলা হবে : শিল্পমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী শীতের শুরুতেই সপ্তাহব্যাপী জাতীয় শিল্পমেলার আয়োজন করা হবে। শিল্পখাতে অর্জিত অগ্রগতি তুলে ধরতেই এ মেলা করা হবে। বুধবার শিল্পমন্ত্রণালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নব-নির্বাচিত কমিটির নেতাদের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের লক্ষ্য অর্জনে বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত থাকবে। নতুন মূসক আইন শিল্পবান্ধব করতে সংশোধনের প্রস্তাবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবেচনার জন্য প্রেরণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বিসিআই’র সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিনিয়র সহ-সভাপতি রঞ্জন চৌধুরী, পরিচালক দেলোয়ার হোসেন রাজা এবং প্রীতি চক্রবর্তী, রেহানা বেগম, আবুল কালাম ভূঁইয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী এর আগে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে