,

নাইজেরিয়ায় শরণার্থী শিবিরে বিস্ফোরণ, হতাহত ২৬

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার একটি শরণার্থী শিবিরে একাধিক আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। বুধবার ভোরে দেশটির গোলযোগপূর্ণ উত্তররাঞ্চলীয় নগরী মাইদুগুরি নগরীর কাছে এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানায়।

মুনা শিবিরের সমন্বয়ক তিজ্জানি লুমানি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘হামলাকারীরা স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে বিভিন্ন স্থানে হামলা চালায়। শিবিরের ভেতরে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে অনেক তাঁবু পুড়ে গেছে।’

তাৎক্ষণিকভাবে হামলাটি কারা চালিয়েছে তা জানা যায়নি। তবে নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারাম বেশ সক্রিয়। তাদের ভয়েই বাড়িঘর ছেড়ে শিবিরটিতে আশ্রয় নিয়েছিল শরণার্থীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে