সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই পদত্যাগে বাধ্য হবেন ট্রাম্প!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই পদত্যাগে বাধ্য হবেন বলে দারুন আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় সিনেটের প্রভাবশালী সদস্য ডিয়ানে ফিনস্টেইন। তিনি জানান, এ ব্যাপারে অনেক কিছু জানলেও তা এখনই বলতে পারছেন না। মঙ্গলবার লস এঞ্জেলেসে ট্রাম্প বিরোধী এক বিক্ষোভে অংশ নিয়ে এক বিক্ষোভকারীর প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, তার রাশিয়ার সঙ্গে গোপন লেনদেন রয়েছে।

তিনি অনেক কিছুই করছেন যা অসাংবিধানিক। আমরা অনেকেই বিষয়টিতে নজর রাখছি। আমি মনে করি, তিনি নিজেই পদত্যাগে বাধ্য হবেন। আমি এ ব্যাপারে অনেক কিছুই জানি। কিন্তু তা এখনই বলতে পারছি না। এদিকে প্রর্যবেক্ষকদের দাবি, সাম্প্রতিক ঘটনা থেকে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ক্ষমতা গ্রহণের পর একের পর এক কেলেঙ্কারিতে জর্জরিত ট্রাম্পের পায়ের নীচ থেকে ক্রমেই মাটি সরে যেতে বসেছে। গ্যালপের নেওয়া সর্বশেষ জনমত জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন করে এমন মার্কিন নাগরিক মাত্র ৩৯ শতাংশ যা ৫০ দিন বয়সী ট্রাম্পের জন্য ভয়াবহ দুঃসংবাদ।

এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প টাওয়ারে তার টেলিফোনে আড়ি পাতার ব্যবস্থা করেছিলেন, কোনো প্রমাণ ছাড়া এই অভিযোগ তুলে শেষমেশ ফেঁসে যাচ্ছেন ট্রাম্প। কংগ্রেসে বক্তব্য পেশের সময় এফবিআই-প্রধান জেমস কোমি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমন কোন ঘটনা ঘটেনি। তবে সবচেয়ে বড় বোমা ফাটিয়ে জেমস কোমি বলেছেন, মস্কোর সঙ্গে ট্রাম্প ক্যাম্পেইনের গোপন আঁতাত ছিল, তাঁরা এই অভিযোগ তলিয়ে দেখছেন। ওয়াটারগেট কেলেঙ্কারির পর এই প্রথম একজন প্রেসিডেন্ট ও তাঁর সহকর্মীরা বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত, এমন অভিযোগ তদন্ত করে দেখছে মার্কিন বিচার বিভাগ।

বিখ্যাত মার্কিন ঐতিহাসিক ডগলাস ব্রিংকলি মন্তব্য করেছেন, জেমস কোমির কথা থেকে বাতাসে আমরা রাষ্ট্রদ্রোহের গন্ধ পাচ্ছি। এই ঘটনা ওয়াটারগেটের চেয়ে কম মারাত্মক নয়। রাশিয়ার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষার জন্য ইতিমধ্যেই ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ফ্লিন পদত্যাগে বাধ্য হয়েছেন। একই অভিযোগ উঠেছে ট্রাম্প ক্যাম্পেইনের আরও অন্তত ৫ সদস্যের ব্যাপারে। এদের অন্যতম হলেন ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার পল ম্যানাফোর্ট। ট্রাম্প নিজেও ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে ম্যানাফোর্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে একাধিকবার বর্ণনা করেছেন।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী