,

রুশপন্থীদের ৭৫০,০০০ ডলার অনুদান: ট্রাম্পের প্রচারণা শিবির প্রধানের অস্বীকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রুশপন্থীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টকে সাড়ে সাত লাখ ডলার দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ম্যানাফোর্ট ওই অর্থ প্রাপ্তির বিষয়টি লুকিয়েছেন।

ইউক্রেনের এক প্রভাবশালী পার্লামেন্ট সদস্য সেরহি লেশচেঙ্কোর দাবি, ২০০৯ সালে ইউক্রেনের রুশপন্থী একটি রাজনৈতিক দল ম্যানাফোর্টকে সাড়ে সাত লাখ ডলার দিয়েছিল। তবে ম্যানাফোর্টের মুখপাত্র ওই অর্থ প্রাপ্তির বিষয়টি অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলেছেন।

ওই সময় ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উপদেষ্টা হিসেবে কাজ করতেন ম্যানাফোর্ট। কিন্তু তিনি নগদ অর্থ গ্রহণের ব্যাপারটি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

তবে মঙ্গলবার ম্যানাফোর্টের স্বাক্ষর করা সাড়ে সাত লাখ ডলারের একটি চালানপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন লেশচেঙ্কো। যেখানে ডেভিস ম্যানাফোর্ট নামক একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। ওই অর্থ বেলিজে রেজিস্ট্রেশন করা একটি অফশোর কোম্পানির কাছ থেকে কিরগিজস্তানের একটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল।

উল্লেখ্য, ইউক্রেনের রুশপন্থী নেতা ইয়ানুকোভিচের সঙ্গে সংযোগের অভিযোগে ২০১৬ সালের আগস্টে ট্রাম্পের প্রচারণা শিবিরের চেয়ারম্যানের পদ থেকে পল ম্যানাফোর্টকে পদত্যাগে বাধ্য করা হয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের যে কয়েকজন সহযোগীর বিষয়ে ‘রুশ সংযোগের’ অভিযোগে তদন্ত চলছে ম্যানাফোর্ট তাদেরই একজন।

সোমবার মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্তের কথা নিশ্চিত করেছেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে