সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করতে চীনের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না এই মর্মে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। একইসাথে আমেরিকাকে ‘এক চীন এক নীতি’ মেনে চলার আহ্বান জানায় দেশটি।

স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্রের বিশাল চালান পাঠাচ্ছে এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই ওয়াশিংটনের বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করল বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিরোধিতা করে বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি হবে ওয়াশিংটনের জন্য বোকামি। তিনি অস্ত্র বিক্রির পরবর্তী প্রতিক্রিয়া সম্বন্ধে অবহিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন।

পাশাপাশি ওয়াশিংটনকে ‘এক চীন এক নীতি’ মেনে চলার আহ্বান জানিয়ে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করার সরাসরি অনুরোধ জানান হুয়া চুনইং। তিনি বলেন, চীন-মার্কিন সুসম্পর্ক এবং তাইওয়ান দ্বীপে স্থিতিশীল অবস্থা বহাল রাখতে যুক্তরাষ্ট্রকে এ নীতি মেনে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি