সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে খুন করে স্যুটকেসে ভরে দেহ লুকানোর চেষ্টা স্ত্রীর!

news-image

অনলাইন ডেস্ক : ১২ বছরের সম্পর্ক৷ ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের একটি মেয়েও রয়েছে সংসারে৷ তবুও স্বামী একম সিং ধিঁল্লোরের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না সীরতের৷ কিন্তু তাঁর মনে যে এই সাংঘাতিক অভিসন্ধি বাসা বেঁধেছিল তা আগে থেকে কেউ কল্পনাও করতে পারেননি৷ ৯ এমএম পিস্তল দিয়ে নিজের স্বামীকে খুন করেন তিনি। পরে স্বামীর দেহ লুকানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন ৩৫ বছরের ওই নারী৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের পাঞ্জাবের মোহালি শহরে৷

আটককৃত সীরত প্রাক্তন কংগ্রেস বিধায়ক অজিত ইন্দের সিং মোফারের ভাইজি৷ জানা গিয়েছে, সপ্তাহ কয়েক আগেই মোহালির এক অভিজাত আবাসনে বাড়ি ভাড়া নেয় ওই পরিবার৷ পুলিশের জেরার মুখে সীরত জানিয়েছে, শনিবার রাতেই ভাই বিনয় প্রতাপ সিং ও তার এক বন্ধুর সাহায্যে স্বামীকে গুলি করে মারে সে৷ ঠিক করে মৃতদেহ কোনো খালে নিয়ে গিয়ে ফেলে দেবে৷ কিন্তু রাতে নিজেদের বিএমডব্লু গাড়ির চাবি খুঁজে পায় না তারা৷ তাই ঠিক করা হয় সকালে নিয়ে গিয়ে ফেলে আসা হবে মৃতদেহটি৷

সকালে যখন একমের মৃতদেহ ভরা স্যুটকেসটি গাড়িতে তুলছিল সীরত৷ এক অটোচালক সেখানে কোনো যাত্রীকে পৌঁছে দিতে এসেছিলেন৷ দূর থেকে সীরতকে অত ভারী স্যুটকেস নিয়ে কষ্ট করতে দেখে তিনি সাহায্যের জন্য এগিয়ে যান৷ কিন্তু স্যুটকেসটি তুলে দিয়ে ফেরার সঙ্গে তিনি লক্ষ্য করেন হাতে রক্ত লেগে রয়েছে তাঁর৷ সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশে খবর দেন তিনি৷ পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে৷ ঘটনার পর থেকেই পলাতক সীরতের ভাই বিনয় ও মা জসবিন্দর কৌর৷ সোমবার সীরতকে আদালতে পেশ করা হয়৷ একমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷

সূত্র: সংবাদ প্রতিদিনি

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী