,

গিনেস বুকে নাম উঠতে চলেছে রাহুলের!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস। মণিপুর ও গোয়া বিধানসভার নির্বাচনেও একক বৃহত্তম দল হিসাবে উঠে আসলেও একেবারে শেষ মুহূর্তে তাদের হাত থেকে সরকার গঠনের সুযোগ ছিনিয়ে নেয় বিজেপি। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের খোরাক হয়ে উঠেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।

আর এবার সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিলো মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদের এক প্রকৌশলীর ছাত্র বিশাল দিওয়ান। দেশে ২৭টি নির্বাচনে পরাজয়ে ভারতে নির্বাচনে সবচেয়ে বেশি হারের কাণ্ডারী হিসাবে রাহুল গান্ধীর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তোলার জন্য প্রস্তাবনা পাঠান বিশাল। বিশালের দাবি, রাহুল গান্ধী প্রত্যক্ষভাবে কংগ্রেসের হয়ে কাজ করায় এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় একের পর এক নির্বাচন হেরেছে কংগ্রেস।

গিনেস বুকে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করে তার এনরোলমেন্টের টাকাও দিয়ে দিয়েছেন বিশাল। গিনেস বুকের তরফ থেকে সেই প্রস্তাব গৃহীত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। যদিও বিশালের এ আবেদন অনুমোদন করা হয়েছে কিনা সে বিষয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।

রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন দিক থেকে প্রায়ই কৌতুকের কেন্দ্রবিন্দুতে থাকেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। উত্তর প্রদেশের নির্বাচনের আগেও অখিলেশ যাদবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা ভুলে গিয়েছিলেন রাহুল। তা নিয়েও প্রচন্ড শোরগোল হয় সোশ্যাল মিডিয়াতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে