হোয়াইট হাউসে বসবেন ট্রাম্পের মেয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অল্প কয়েকদিনের মধ্যেই হোয়াইট হাউসে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প। এর আগে বাবার প্রশাসনে কোনো আনুষ্ঠানিক ভূমিকা গ্রহণ করবেন না বলে ঘোষণা দিলেও হোয়াইট হাউসে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। তবে সেটা কোন ধরনের দায়িত্ব সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়া হয়নি।

ইভাংকার নতুন ওয়েস্ট উয়িং অফিস হোয়াইট হাউসে নেয়ার কথা রয়েছে। তিনি এই মুহূর্তে নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন।

ওভাল অফিসে ইভাংকার সম্পৃক্ততার বিষয়টি নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠছে। ইভাংকার এটর্নি জেমি গোরিলিক জানিয়েছেন, ইভাংকা তার বাবাকে বিভিন্ন ইস্যুতে সাহায্য করবেন। তিনি প্রেসিডেন্টের বিভিন্ন বিষয় নজরে রাখবেন এবং তাকে পরামর্শ দেবেন।

তবে তার অবস্থান সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি হোয়াইট হাউস। তিনি কবে নাগাদ হোয়াইট হাউসে বসবেন সেটাও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন