বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগীর মুখ্যমন্ত্রী হওয়ার পরই বন্ধ গরুর মাংসের হোটেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গত রোববার দায়িত্ব নিয়েছেন কট্টর নেতা যোগী অদিত্যনাথ। তিনি ক্ষমতায় বসার দিনই বন্ধ করা হয়েছে রাজ্যের জয়পুর শহরের একটি গরুর মাংসের হোটেল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, রোববার জয়পুর শহরে হায়াত রব্বানি নামের ওই হোটেলটি বন্ধ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলা হয়, মাংসের উচ্ছিষ্টাংশ সঠিক স্থানে না ফেলার অভিযোগে জয়পুরের একটি হোটেল বন্ধ করা হয়েছে। হোটেলটির একজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।

অশোক কুমার গুপ্ত নামে জয়পুর পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, হোটেলটি গরুর মাংসের উচ্ছিষ্টাংশ যেখানে-সেখানে ফেলত। সেগুলো খেত গরুগুলো। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই হোটেলটি বন্ধ করা হয়েছে।

ক্ষমতায় বসার আগেই বিভিন্ন মন্তব্য করে সমালোচনায় পড়েছিলেন যোগী আদিত্যনাথ। ভারতের সংখ্যালঘুদের মধ্যে যোগব্যায়ামের বিরোধিতাকারীদের দেশত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। এ ছাড়া বলিউড তারকা শাহরুখ খানকে পাকিস্তানের সন্ত্রাসী নেতা হাফিজ আল সাঈদের সঙ্গেও তুলনা করেছিলেন তিনি।

যোগী বিভিন্ন মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হাফিংটন পোস্টের খবরে বলা হয়, ক্ষমতায় বসার পর রাজ্যের কোনো ধর্ম-বর্ণের সঙ্গে বৈষম্য করবেন না বলে জানিয়েছেন তিনি। সে জন্যই সব ধর্ম-বর্ণের নেতাদের নিয়ে সাজিয়েছেন তাঁর মন্ত্রিপরিষদ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ