,

৪৪ যাত্রী নিয়ে সুদানে বিমান বিধ্বস্ত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সুদানের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় ৪৪ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন, বাকি সবাই অক্ষত।

গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুদানের উয়াও বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সুদান প্রতিনিধির বরাতে বিবিসি জানায়,বৈরি আবহাওয়ার কারণে সাউথ সুপ্রিম এয়ারলাইনসের বিমানটিতে এই দুর্ঘটনা ঘটেছে।

বিমানটিতে ৪০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন বলেও জানিয়েছে বিবিসি। ওই যাত্রী ও ক্রুদের বিমানটি জরুরী অবতরণের পরপরই আগুন লাগার আগে উদ্ধার করা হয়।

দক্ষিণ সুদানের গণমাধ্যম দ্য কুরিয়ার তাঁদের টুইটারে বিধ্বস্ত বিমানটির কয়েকটি ছবি প্রকাশ করে। সেখানে বিমানের ধ্বংসাবশেষ ও বিমানে আগুন জ্বলতে দেখা গেছে।

দুর্ঘটনার পর দেশটির মন্ত্রী বোনা গওদনসিও জানিয়েছেন, সবাই সুস্থ আছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তেও আশ্বাস দেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে