,

জনপ্রিয়তায় মাত্র ৩৭ শতাংশে নেমে আসলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরেক ধাপ নিচে নামলো। আগের এক জরিপে দেখা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ। কিন্তু সর্বশেষ গ্যালোপ পোলের মতামত জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ৩৭ শতাংশে গিয়ে ঠেকেছে।

গত রবিবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমান বিশ্ব রাজনীতির বড় বিতর্কিত নাম। ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও সিদ্ধান্তের বিষয়ে একমত হতে পারছেন না বিশ্ব রাজনৈতিকরা।

অভিবাসী এবং কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্পের সর্বাত্মক চেষ্টা সহজ ভাবে নিতে পারছেন না বিশ্ব নেতারা। মার্কিনিদের বড় একটা অংশও যে ট্রাম্পের উপর নাখোশ জরিপে সেটাই উঠে এসেছে।

পুরো যুক্তরাষ্ট্রের প্রায় দেড় হাজার ব্যক্তির মতামত নিয়ে এবারের জরিপ প্রকাশ করা হয়েছে। এতে ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র ৩৭ শতাংশে নেমে যাওয়ার পাশাপাশি উঠে এসেছে ৫৮ শতাংশ মার্কিন নাগরিকই ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে