বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প সম্পর্কে জানতে প্লেবয়ে সাক্ষাৎকার পড়েছিলেন ম্যার্কেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের প্রথম বৈঠকের আগে বেশ ভালোই প্রস্তুতি নিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এ জন্য ট্রাম্পের ভাষণ থেকে শুরু করে গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার পড়েছেন ম্যার্কেল। ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ২৭ বছর আগে প্লেবয় ম্যাগাজিনে প্রকাশিত ট্রাম্পের একটি সাক্ষাৎকার পড়েছেন ম্যার্কেল।

জার্মানির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নানাভাবে প্রস্তুতি নিয়েছেন ম্যার্কেল। বিশদভাবে জানতে ট্রাম্পের বক্তব্য, সাক্ষাৎকার পড়েছেন ও দেখেছেন। এর মধ্যে ১৯৯০ সালে প্লেবয় ম্যাগাজিনে দেওয়া ট্রাম্পের একটি সাক্ষাৎকারও পড়েছেন ম্যার্কেল। এখন ডোনাল্ড ট্রাম্প যা যা বিতর্কিত নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করছেন, তার প্রাথমিক ধারণা প্লেবয়ের ওই সাক্ষাৎকারে রয়েছে।

এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকারগুলোও পর্যালোচনা করে ম্যার্কেলকে ব্রিফ করেছেন জার্মানির কর্মকর্তারা।

দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে গত সপ্তাহে বলেছেন, ‘আমরা জানি, ট্রাম্প দীর্ঘ সময় কোনো বিষয় শুনতে পছন্দ করেন না এবং বিস্তারিত কোনো ঘটনায় মগ্ন হতে চান না। সে বিষয়টি মাথায় রেখে আমরা জার্মান চ্যান্সেলরের সফরের প্রস্তুতি নিয়েছি।’

গত শুক্রবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও আঙ্গেলা ম্যার্কেল। সংবাদ সম্মেলনের পর তাঁরা করমর্দন করেছিলেন। তবে হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে গণমাধ্যমের সামনে ম্যার্কেল দ্বিতীয়বার করমর্দনের প্রস্তাব দিলে ট্রাম্প এমন ভাব করেন যেন কিছুই শুনতে পাচ্ছেন না। দ্বিতীয়বার ম্যার্কেল করমর্দনের প্রস্তাব দেন। এবারও ট্রাম্প একই আচরণ করেন। এরপর কিছুটা অপ্রস্তুত অবস্থায় পড়েন ম্যার্কেল। এরপরও ট্রাম্প নির্বিকার ছিলেন। অল্প সময়ে পরিস্থিতি সামলে সাংবাদিকদের দিকে তাকিয়ে স্মিত হাসেন ম্যার্কেল। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা রকম ঠাট্টা-বিদ্রূপ শুরু হলে ট্রাম্পের মুখপাত্র করমর্দনের প্রস্তাব ট্রাম্প নাকচ করেননি বলে দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ছিল জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রথম যুক্তরাষ্ট্র সফর। অভিবাসী, বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প-ম্যার্কেলের দ্বিমত রয়েছে। বৈঠকে দুজনেই এসব ইস্যুতে একে অন্যের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ