,

‘তাইওয়ানকে দাবার ঘুঁটি বানাবেন না’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতি আহ্বান জানিয়েছে তাইপেই। সোমবার দেশটির চীন সম্পর্ক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন চ্যাং এ আহ্বান জানিয়েছেন।

চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গতিশীল করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। অবশ্য এর আগে গত জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের ফোনালাপ এবং এক চীন নীতি থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে টানপোড়েন দেখা দেয়। সম্প্রতি ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে আসার ঘোষণাও দিয়েছেন। চীনের সঙ্গে যু্ক্তরাষ্ট্রের এই সম্পর্কের নতুন মোড় উদ্বেগে ফেলেছে তাইওয়ানকে।

সোমবার ক্যাথরিন চ্যাং বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীন যখন তাদের সম্পর্কের উন্নয়ন ঘটাবে তখন আমরা তাইওয়ানকে তাদের নিজেদের স্বার্থে অথবা দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি।’

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তাইপেইয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলার জন্য বেইজিংয়ের প্রতিও আহ্বান জানিয়েছেন ক্যাথরিন।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবের পর দ্বীপ রাষ্ট্র তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাইওয়ানে পৃথক সরকার প্রতিষ্ঠিত হয়। তবে তাইওয়ানকে স্বাধীন নয় বরং নিজেদেরই আপত বিচ্ছিন্ন প্রদেশ বলে ভাবে চীন। এই অঞ্চলকে আবার মূল ভূখণ্ডের সঙ্গে একত্র করতে চায় চীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে