,

আইএসে যোগ দিতে স্বপরিবারে সিরিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডে কারাগারে থেকেই চরমপন্থার দিকে ঝুঁকেছিল বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক। শাহান চৌধুরী নামে ৩০ বছরের ওই তরুণ পরবর্তীতে চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ায় চলে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ সালে লন্ডনে কার্ল হ্যামিলন্টন নামে ১৭ বছরের এক হাসপাতাল কর্মচারীকে হত্যার অভিযোগ আনা হয় শাহান চৌধুরীর বিরুদ্ধে। হ্যামিল্টন ও তার বন্ধুদের সঙ্গে মাদক নিয়ে এশিয়ান ইয়ুথ নামে এশীয় তরুণ সন্ত্রাসীদের একটি গ্যাংঙের মারামারি হয়েছিল। মারামারিতে শাহানও ছিল বলে দাবি করে ব্রিটিশ পুলিশ। বিচারের অপেক্ষায় থাকা শাহানকে ১৮ মাস কাটাতে হয় দক্ষিণ-পূর্ব লন্ডনের সবচেয়ে নিরাপদ বেলমার্শ কারাগারে। ২০০৭ সালে ওল্ড বেইলি কোর্টের নির্দেশে ২০০৭ সালে মুক্তি পায় সে।

শাহানের এক আত্মীয় দ্য সানডে টাইমসকে বলেছেন, ‘কারাগারে প্রবেশের সময় সে (শাহান) ছিল আট-দশটা পশ্চিমা তরুণের মতোই। কিন্তু যখন সে বের হয়ে আসে তখন ধর্মের দিকে সে ঝুঁকতে শুরু করেছিল।’

ধারণা করা হচ্ছে ২০১৫ সালের প্রথম দিকে সে সিরিয়ায় গিয়েছিল। ২০১৬ সালে স্ত্রী মেহাক (২৬) চার ও দুই বছরের দুই কন্যা এবং এক পুত্র সন্তানকে নিয়ে শাহান ফের সিরিয়া চলে যায়। পুরো পরিবারটি তাদের সমস্ত জিনিসপত্র রেখেই মাত্র একদিনে বাড়ি ছেড়ে চলে যায় বলে জানিয়েছে ওই বাড়ির মালিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে