তুর্কিদের ৫ সন্তান নেওয়ার আহ্বান এরদোয়ানের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রজব তাইয়্যেব এরদোয়ানইউরোপে বসবাসরত তুর্কি ও নিজ দেশের নাগরিকদের তিন সন্তানের পরিবর্তে পাঁচ সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের নাগরিকরা ইউরোপের ভবিষ্যৎ। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।

 

এরদোয়ান বলেন, ‘আমি আমার জনগণ ও ইউরোপে বসবাসরত ভাই-বোনকে বলতে চাই, আপনারা বাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করান, ভালো বাড়িতে থাকুন ও ভালো গাড়ি চালান। তিনটি নয়, পাঁচ সন্তান নিন। আপনারাই ইউরোপের ভবিষ্যৎ।’

এরদোয়ান আরও বলেন, ‘এটাই আপনাদের প্রতি অনাচারের সবচেয়ে বড় জবাব হবে’।

ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ২৫ লাখ তুর্কি বাস করেন যারা তুরস্কেরও ভোটার। এদের ছাড়াও তুর্কি বংশোদ্ভূত কয়েক লাখ মানুষ ইউরোপে বসাবস করেন। নিজে চার সন্তানের জনক এরদোয়ান এর আগে তুরস্কের নাগরিকদের তিন সন্তান নেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন