,

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো আগ্রা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আগ্রায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাজমহলে আইএসের হামলার হুমকির মুখে আগ্রায় নিরাপত্তা জোরদার করার পর শনিবার এই বিস্ফোরণ ঘটে।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে একটি ময়লার ডিপোতে প্রথম বিস্ফোরণ ঘটে। এসময় পরিচ্ছন্নকর্মীরা সেখানে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

কয়েক মিনিট পর স্টেশনের কাছে এক লোকালয়ে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দুটি ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

উত্তর প্রদেশের পুলিশ প্রধান মহেশ কুমার মিশ্র জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শুক্রবার রাতে আন্দামান এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত করার চেষ্টার ধারাবাহিকতায় এ দুই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে